শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ইরানের সম্ভাব্য হামলার হুমকি খতিয়ে দেখা হচ্ছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের সম্ভাব্য হামলার হুমকি খতিয়ে দেখা হচ্ছে: ট্রাম্প
ইরানের সম্ভাব্য হামলার হুমকি খতিয়ে দেখা হচ্ছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ (তেজস্ক্রিয় বোমা) বা রাসায়নিক হামলার হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন—এমনটিই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের রাজধানীতে ইরান কোনো ডার্টি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মাথা নেড়ে সায় দেন। তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

হুমকি আসন্ন কি না; জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘‘যদি থাকে, তাহলে তাদের এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশ কখনো দেয়নি।’’

হামলা আসন্ন বলে বিশ্বাস করার মতো কোনো কারণ আছে কি না, সে বিষয়ে পুনরায় জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘‘আমি আশা করি এমন ঘটনা ঘটবে না। তবে আমরা এটিকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ তারা একটু পাগলাটে ধাঁচের।’’

এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই অভিযোগকে ‘‘ভিত্তিহীন’’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে, মার্কিন একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দারা রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ডার্টি বোমা হামলা পরিকল্পনার বিষয়ে কিছু তথ্য পেয়েছেন।

এই সংবাদ প্রকাশের পর এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো এবং সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মূল ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

আমেরিকান কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে মারাত্মকভাবে সংঘাত বাড়িয়ে তোলার এক বিপজ্জনক ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই পরিকল্পনাকে দেশের জন্য ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন।

একাধিক সূত্র বলেছে, হামলার পক্ষে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন কোনো প্রমাণ না থাকলেও তেহরান বর্তমানে মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার জন্য সক্রিয়ভাবে পরিকল্পনা করছে। একটি সূত্র বলেছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের কাছে পর্যাপ্ত জনবল আসলেই প্রস্তুত রয়েছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: