শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধের সক্ষমতা নেই শত্রুপক্ষের: নোজার নেমাতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধে লড়াই করার সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি। তাঁর ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষও জানে যে স্থল অভিযান চালালে তাদের পরাজয় নিশ্চিত। একই সঙ্গে ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নেমাতি। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি, মেহের নিউজ ও আইএসএনএর প্রতিবেদনে তাঁর বক্তব্য প্রকাশ করা হয়েছে।

নেমাতি বলেন, শত্রুপক্ষ ইরানের সীমান্ত দিয়ে কখনোই স্থল অভিযান চালানোর সক্ষমতা অর্জন করতে পারবে না। এমন চেষ্টা করলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। তাঁর দাবি, প্রতিপক্ষের নিজস্ব মূল্যায়নেও ইরানের স্থলবাহিনীর সক্ষমতার বিষয়টি উঠে এসেছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত তারা এমন বোকামি করেনি। যুদ্ধ চলতে থাকলেও ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে বলে আমার মনে হয় না।

ইরানের এই সেনা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর ইউনিটগুলো সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছিল। স্থলপথে সম্ভাব্য হামলা মোকাবিলা ও দেশের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়।

নেমাতির ভাষ্য, গত বছরের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের ৪০ দিনের সংঘাত—উভয় সময়েই ইরানের স্থলবাহিনী সশস্ত্র বাহিনীর অন্য শাখাগুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেছে। এসব অভিযানে বাহিনীটি পূর্ণ সক্ষমতা ও কার্যকারিতা দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো গত বছরের জুনে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের প্রথম থেকেই সক্রিয় রয়েছে বলে জানান নেমাতি। ভবিষ্যতেও এসব ইউনিট সর্বোচ্চ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেন তিনি।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্রও এতে যুক্ত হয়। ১২ দিন ধরে চলা ওই সংঘাতের অবসান ঘটে ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে।

এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে নতুন করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে যুদ্ধবিরতির পরও অঞ্চলটিতে উত্তেজনা ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকারের অন্য অংশে নেমাতি বলেন, প্রতিবেশী কয়েকটি দেশে নিরাপত্তাহীনতা থাকলেও ইরানের সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আরও পড়ুন

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণ করছে। দেশের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে শুক্রবার ইরানের স্থলবাহিনীর অভিযানবিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল সিরুস আমানোল্লাহিও জানান, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান সীমান্তসংলগ্ন এলাকা পর্যন্ত স্থলবাহিনী মোতায়েন রয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা ও সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: