শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়
রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে (বিশেষত ইউনিয়ন পরিষদ নির্বাচন) সামনে রেখে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অংশ হিসেবে রোববার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যস্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথমদিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। তবে রোববারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: