শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালিতে আল-কায়েদা সংশ্লিষ্টদের হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মধ্য মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা দুটি গ্রামে হামলা চালিয়ে প্রায় ৫০ জনকে হত্যা করেছে। বুধবার (৬ মে) রাতে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সরকারপন্থি আত্মরক্ষাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষ রয়েছেন বলে বৃহস্পতিবার (৭ মে) রয়টার্সকে জানিয়েছেন তিনটি সূত্র।

মালিতে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। গত এপ্রিলের শেষ দিকে আল-কায়েদা-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আলৃ-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ-প্রধান বিদ্রোহী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) একযোগে মালিজুড়ে হামলা শুরু করার পর থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল।

সূত্র তিনটি জানিয়েছে, হামলাকারীরা মপতিৃ অঞ্চলের দুটি এলাকাকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলোর কাছের শহর ব্যাংকাসের এক বাসিন্দাও বুধবার রাতের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতের সংখ্যা বা হামলাকারীদের পরিচয় জানাতে পারেননি।

তিনি বলেন, ‘অজ্ঞাতনামা সশস্ত্র লোকজন গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং লুটপাট করে।’

আরও পড়ুন

ক্যারিয়ারই এখন সবচেয়ে বড় ভালোবাসা: মিথিলা

নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ওই অঞ্চলে সন্ত্রাসী হামলা ঠেকাতে মালির সেনাবাহিনীর মিত্র হিসেবে স্থানীয় আত্মরক্ষাবাহিনী ও শিকারি দলগুলো প্রায়ই গ্রামগুলো পাহারা দেয়।

এ ঘটনায় মালির সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোরের আকাশ/আ.র

মালিতে নিহত ৫০

শেয়ার করুন: