শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেওয়ার পর সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিমানঘাঁটিতে ইসরায়েলের রাতভর হামলার আগে যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানানো হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। হামলা সম্পর্কিত অতি সংবেদনশীল গোয়েন্দা তথ্যও ওয়াশিংটনের সঙ্গে আগেই ভাগ করে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ফক্স নিউজকে ওই কর্মকর্তা বলেন, হামলার আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে অতি সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছিল। তবে তথ্যগুলো অত্যন্ত গোপনীয় হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আবু দুহুর সামরিক বিমানবন্দরে রাতভর হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাজধানী দামেস্ক এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাকও হামলাটিকে নিশ্চিত ইসরায়েলি বিমান হামলা হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে এর নিন্দা জানিয়েছেন। তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার বা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি কর্মকর্তা বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুঝতে পেরেছেন যে আগের সিরীয় সরকারের মতো তিনি আর প্রক্সি বাহিনী ব্যবহার করে কাজ করতে পারবেন না। তবে তার মতে, কী ঘটছে তা শারা বুঝতে পারেননি বা তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এমনও হতে পারে।

সিরিয়ায় তুরস্কের প্রভাব নিয়েও ইসরায়েলের উদ্বেগ রয়েছে। নতুন সিরীয় সরকারের ওপর তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে ঠেকাতে ইসরায়েল সক্রিয় রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

বিশেষ করে সিরিয়ার নতুন সরকারের বিমানবাহিনী গড়ে তুলতে তুরস্ক সহায়তা করছে এমন আশঙ্কায় অতীতেও ইসরায়েল বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আবু দুহুর বিমানঘাঁটিটি সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিমানঘাঁটিটি ২০১৫ সালে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যায় এবং ২০১৯ সালে বাশার আল-আসাদের অনুগত বাহিনী এটি পুনর্দখল করে। তবে দীর্ঘদিনের ক্ষয়ক্ষতির কারণে ঘাঁটিটি কার্যত অকার্যকর ছিল।

আরও পড়ুন

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

সাম্প্রতিক হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসায় সিরিয়া ইস্যুতে ওয়াশিংটন-তেল আবিবের সমন্বয় নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/এনএস

ইসরায়েলযুক্তরাষ্ট্রগোয়েন্দা তথ্যসিরিয়ায় হামলা

শেয়ার করুন: