শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

জার্মানিতে শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জার্মানিতে শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক
জার্মানিতে শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক

জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের শত শত স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে সোমবার (২৩ নভেম্বর) সকালে দেশটির পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, এসব হুমকির কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই এবং তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই।

কর্তৃপক্ষ বলছে, রাজধানী বার্লিন এবং বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের স্কুলগুলো বোমা হামলার হুমকি পাওয়ার তথ্য জানিয়েছে।

পুলিশ বলেছে, কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য বাডেন-ভুর্টেমবার্গেই ৪৫০টির বেশি স্কুলে এসব হুমকি পাঠানো হয়েছে। এসব এলাকার পুলিশ বলছে, বোমা হামলার হুমকিতে তাৎক্ষণিকভাবে বিপদের কোনো ঝুঁকি নেই। এছাড়া এই হুমকি গুরুতর নয় বলে বাসিন্দাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

বার্লিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে, সেসব স্কুলের প্রতি সুনির্দিষ্ট কোনো বিপদ বা হুমকির ইঙ্গিত নেই। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুল খালি করা হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ বলেছে, প্রায় অভিন্ন সব ই-মেইলে অজ্ঞাতনামা প্রেরকরা স্কুল ভবনে বিস্ফোরক ডিভাইস রাখার দাবি করেছে এবং সেগুলো বিস্ফোরণের হুমকি দিয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সতর্ক করে দিয়ে পুলিশ বলেছে, এ ধরনের হুমকি জনসাধারণের মাঝে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং এটি এক ধরনের ফৌজদারি অপরাধ।

জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইলে পাঠানো হুমকির বিষয়বস্তুতে লেখা ছিল, মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, স্কুলগুলো খালি করার পরামর্শ দেওয়া হয়নি। কারণ এই ঘটনা বর্তমান সামগ্রিক হুমকির চিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই হুমকির পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি স্কুল এবং ফেডারেল অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষ—উভয়ই এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতির সঙ্গে যথাযথ উপায়ে সাড়া দেবে তারা।

গত কয়েক সপ্তাহে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত স্কুলে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। এসব ঘটনার কোনোটির সঙ্গে অপরটির যোগসূত্র আছে কি না, তা স্পষ্ট নয়। এ ছাড়া সম্প্রতি ইউরোপজুড়ে ফ্লাইটে ভুয়া বোমা সতর্কতা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: