শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়ওয়াল জেলায় প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রীবাহী একটি বাস সেতুর প্রায় ১০০ মিটার (৩০০ ফুট) নিচে গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং খাদে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে। ইতিমধ্যে প্রায় ২০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

হরিদ্বার থেকে চামোলি যাওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে গুলার বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গুলার সেতুর নিচের খাদে পড়ে যায়। কর্মকর্তাদের মতে, গুলার বাজারের কাছে বাসটি গভীর খাদে পড়ার পরপরই ব্যাসি এবং ঢালওয়ালা পোস্ট থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) দলগুলোকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং তারা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করতে তেহরি জেলা ম্যাজিস্ট্রেট নীতিকা খান্ডেলওয়াল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবেসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল জেলার এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

অন্যদিকে সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার বাঁশওয়াড়া-মোহনখাল মোটর সড়কে পৃথক এক দুর্ঘটনায় একটি বোলেরো গাড়ি গভীর খাদে পড়ে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গাড়িটি পোখরি থেকে রানসি যাওয়ার পথে ভাটওয়ারি-কান্দারার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

আরও পড়ুন

বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি ইরানের

দুর্ঘটনায় নিহত চারজন হলেন কুঁয়ার সিং (৬০), মদন সিং (৪০), সুরজ সিং (৪২) এবং বলবীর সিং (৭০)। কর্মকর্তারা জানিয়েছেন, আহতরা হলেন উম্মেদ সিং (৫২), রাজেন্দ্র সিং (৫৬), লাভিশ রানা (২৫), বংশিকা (৮), ঊর্মিলা দেবী (৩৩) এবং পূজা দেবী (৩৪)।

রাত ১০টার দিকে ‘ডায়াল ১১২’-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়া যায় এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে গাড়িটিতে নয় থেকে দশজন যাত্রী ছিলেন। রুদ্রপ্রয়াগ সার্কেল অফিসারের তত্ত্বাবধানে অগস্ত্যমুনি থানা, এসডিআরএফ, ডিডিআরএফ এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রাতভর অভিযান চালিয়ে খাদে আটকে পড়া সবাইকে উদ্ধার করে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/ইউএম
 

উত্তরাখণ্ডভারত

শেয়ার করুন: