শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযোগ করেছেন। একইসঙ্গে ইরান যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ জুন) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এ অভিযোগ তুলে বলেছেন, যুদ্ধবিরতির মাঝেই ইরান সরাসরি হামলা চালিয়েছে এবং তা যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছি যেন তারা তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসনব্যবস্থার লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালায়।

এর কিছুক্ষণ পর, ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বেজালেল স্মোটরিচ এক্সে (সাবেক টুইটার) লেখেন, তেহরান কাঁপবে।

তবে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এটি মিথ্যা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই বলেছিলেন, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তেহরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে।

বর্তমানে ইসরায়েলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে, জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামলার বিস্তারিত ও ক্ষয়ক্ষতির বিষয় এখনো পরিষ্কার নয়।

ভোরের আকাশ/এসএইচ

ক্ষেপণাস্ত্র হামলাইসরায়েলইরানযুদ্ধ

শেয়ার করুন: