শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

চাপ প্রয়োগ করে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়: আনসারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাপ প্রয়োগ করে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়: আনসারি
চাপ প্রয়োগ করে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়: আনসারি

ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাইরের কোনো চাপ বা জবরদস্তি প্রয়োগ করে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। শনিবার (১৪ নভেম্বর) এক বৈঠকে তিনি ইরানের পারমাণবিক অধিকার, ভৌগোলিক সার্বভৌমত্ব এবং হরমুজ প্রণালির ওপর দেশটির কর্তৃত্বের প্রতি ন্যায্য আচরণ ও সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

পরমাণু ইস্যুতে ইরানের অধিকারকে সম্মান করতে হবে। চাপ প্রয়োগ কিংবা জবরদস্তি করে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। বক্তব্যে আনসারি ১২ দিনের যুদ্ধ থেকে রমজান যুদ্ধ পর্যন্ত ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের প্রশংসা করেন। তার দাবি, সাহস, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের অবস্থান শত্রুদের পরিকল্পনা ও উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব ব্যর্থতা থেকে প্রতিপক্ষ শিক্ষা নেবে। হুমকি ও শক্তি প্রদর্শনের পরিবর্তে ইরানের জনগণের প্রতি সম্মান দেখাবে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুসরণ করে দেশটির সঙ্গে সম্পর্ক পরিচালনা করবে। আনসারি বলেন, পরমাণু অধিকার, নিজস্ব সীমান্তের ওপর সার্বভৌমত্ব এবং হরমুজ প্রণালিতে ইরানের উপস্থিতি ও কর্তৃত্বের বিষয়ে ন্যায্য ও সমান আচরণ নিশ্চিত করতে হবে।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে নিজেদের অধিকার ও সার্বভৌমত্বের স্বীকৃতিকেও গুরুত্বপূর্ণ মনে করছে তেহরান। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: