শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

যুক্তরাষ্ট্রে ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে গেল জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে গেল জাহাজ
যুক্তরাষ্ট্রে ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে গেল জাহাজ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সের মিসিসিপি নদীতে একটি কার্গো ট্যাংকারের ধাক্কায় 'আমেরিকান হেরিটেজ' নামক একটি যাত্রীবাহী প্রমোদতরী কাত হয়ে ডুবে গেছে এবং এ ঘটনায় ৩২ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিউ অরলিন্স বন্দরে নোঙর করা অবস্থায় প্রমোদতরীটিতে এই দুর্ঘটনা ঘটে।

এর প্রায় দুই ঘণ্টা আগে ক্রুজ জাহাজটি নোঙর করেছিল এবং যাত্রীদের নামানোর প্রক্রিয়া শুরু হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, ক্রুজ জাহাজটিতে ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ছিলেন। ‘আমেরিকান হেরিটেজ’ জাহাজটির সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে। এদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

তিনি আরো জানান, ‘আটলান্টিক অ্যাসফল্ট’ ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুজ জাহাজটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা জাহাজ থেকে নামছিলেন। একপর্যায়ে জাহাজটি ডুবতে শুরু করে এবং উল্টে যায়, যার ফলে যাত্রীরা পানিতে পড়ে যান।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, বিশাল আকৃতির ট্যাঙ্কারটি ক্রুজ জাহাজটিকে ধাক্কা দিচ্ছে। এ সময় ধাতু ও কাঁচ ভেঙে পড়ার বিকট শব্দ শোনা যায়।

লাইফ জ্যাকেট পরা এক ডজনেরও বেশি মানুষকে নদী থেকে উদ্ধার করে নিকটবর্তী জাহাজগুলোতে তোলা হয়। নদীর পানির তাপমাত্রা তখন ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রত্যক্ষদর্শী জেমি হোলফোর্ড স্থানীয় টেলিভিশনকে বলেন, ‘পুরো বিষয়টি ছিল অবাস্তব। ধাক্কা লাগার পর থেকে জাহাজটি উল্টে যেতে মাত্র ১৫ মিনিট সময় লেগেছিল।’

বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। বন্দরের প্রশাসনিক ভবনের ভেতরে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে কী কারণে এই সংঘর্ষ ঘটেছে এবং জাহাজটিতে কোনো পণ্য ছিল কি না, তা এখনো জানা যায়নি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: