শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনা এক সন্দেহভাজন গুপ্তচর এবং নিজস্ব কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কের বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত পদ ছেড়েছেন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগের ঠিক আগমুহূর্তে তাকে ঘিরে চলা এই তুমুল বিতর্কের প্রভাবে চলতি সপ্তাহেই এনভিডিয়ার বাজারমূল্য কমেছে ৬০০ বিলিয়ন ডলারের বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রধান চিপ সরবরাহকারী এই প্রতিষ্ঠানের বর্তমান বাজারমূল্য প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। এর আগে হুয়াংকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে জরুরি বৈঠকে বসেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও সিইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুয়াং দীর্ঘদিন ধরে চীনে চিপ রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে জোরালো ভূমিকা পালন করে আসছিলেন। এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক হওয়ায় তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনীরও একজন।

সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: