শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে (ইসিএসএমই) ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান ইঞ্জিনিয়ার্স কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে এ কোরের গৌরবোজ্জ্বল অবদানের প্রশংসা করেন।

এ ছাড়া ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। কোরের সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে, ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ উপভোগ করেন সেনাপ্রধান। এ সময় বক্তব্যে ইঞ্জিনিয়ার্স কোরের সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধের ঐতিহ্য তুলে ধরেন তিনি। ভবিষ্যতেও এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুট্যান্ট জেনারেল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইঞ্জিনিয়ার্স কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: