গাজায় ভবন ধসে নিহত ২১

ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বহুতল আবাসিক ভবন আকস্মিক ধসে পড়ে অন্তত ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতের আঁধারে ঘটা এই দুর্ঘটনায় আরও কমপক্ষে ৪৫ জন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন।
‘সাডা’ (বা সুখ) নামের এই বহুতল ভবনটিতে যুদ্ধকবলিত অন্তত ১০০ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ ভবনের কাঠামোতে মারাত্মক ফাটল দেখা দেওয়ার পরপরই তা হুড়মুড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা প্রাণপণ অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করেন। টানা তল্লাশি শেষে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তথ্যসূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ/এম