শিরোনাম
হরমুজের আকাশ থেকে মার্কিন গোয়েন্দা ড্রোন ‘হাইজ্যাক’বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবহরমুজের আকাশ থেকে মার্কিন গোয়েন্দা ড্রোন ‘হাইজ্যাক’বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব

ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ বা ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনও কার্যক্রমে অর্থায়নের অভিযোগ অস্বীকার করেছে কাতার। বৃহস্পতিবার দেশটি এ অভিযোগ প্রত্যাখ্যান করে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, কাতার ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ করেছে বা ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনও কার্যক্রমে অর্থায়ন করেছে, এমন অভিযোগ আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি।

আনসারি অভিযোগ করেন, ইসরায়েলের কিছু রাজনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব নিজেদের রাজনৈতিক ব্যর্থতার জন্য কাতারকে বলির পাঁঠা বানাচ্ছেন। তিনি এসব অভিযোগকে হাস্যকর ও বিপজ্জনক বলে অভিহিত করেন।

আরব দলগুলোর পক্ষে বৈরী বিদেশি হস্তক্ষেপের সন্দেহের বিষয়টি তদন্ত করতে নিরাপত্তা সংস্থা শিন বেতকে অনুরোধ করেছেন নির্বাচন কমিটির চেয়ারম্যান নোয়াম সোহলবার্গ। এরপর নির্বাচনে সন্দেহভাজন বিদেশি হস্তক্ষেপের সঙ্গে কাতারকে জড়িয়ে ইসরায়েলি রাজনীতিকেরা অভিযোগ তোলেন। কাতারের এ অস্বীকৃতি এরই প্রেক্ষাপটে এলো।

আনসারি আরও বলেন, নির্বাচনের পর যে সরকারই গঠিত হোক, তাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব মেনে চলতে হবে, ফিলিস্তিন প্রশ্নের সমাধান করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ১৯৬৭ সালের সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্রের অধিকারকে সম্মান জানাতে হবে।

আরও পড়ুন

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার

তিনি যোগ করেন, এসব অভিযোগ কাতারকে মধ্যস্থতা, কূটনৈতিক ও মানবিক উদ্যোগ এবং ফিলিস্তিনি জনগণ ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি সমর্থন থেকে বিরত রাখতে পারবে না।

সব নিয়মিত ব্যালট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন ৪৮টি। আরব দলগুলো মিলিয়ে পেয়েছে ১৯টি আসন। ১২০ সদস্যের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনে কোনও প্রধান জোটই পৌঁছাতে পারেনি। ফলে সরকার গঠনের প্রচেষ্টায় আরব আইনপ্রণেতারা নির্ণায়ক ভূমিকায় থাকতে পারেন।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: