শিরোনাম
স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটরস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

ভিয়েতনামের গ্যাস বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের ঘনবসতিপূর্ণ এক আবাসিক এলাকায় সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবারের এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

ভিয়েতনামের অনলাইন সংবাদপত্র ভিএনএক্সপ্রেস এর বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় হ্যানয়ের ডং ডা সড়কের একটি খাবারের দোকানে বিস্ফোরণটি ঘটে। এতে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের ভবনের জানালাগুলোও ভেঙে পড়ে।

আরও পড়ুন

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত

দেশটির জনসুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে বিস্ফোরণটি রান্নার গ্যাসের সঙ্গে সম্পর্কিত। দমকল ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আহতদের চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়।

ভোরের আকাশ/ইউএম
 

ভিয়েতনামবিস্ফোরণ

শেয়ার করুন: