শিরোনাম
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটরসারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ছেড়ে আসে। এর আগে সকাল সাড়ে ১১টায় স্বর্ণদ্বীপে হেলিকপ্টারটি অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।

তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের মহড়া বিশ্বের দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, অন্যান্য পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত।’

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন

বিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। আজ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহড়া পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ঢাকার পথে রওনা হয়েছেন।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: