শিরোনাম
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটরসারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০১৭ সালের এক সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং ৭ লাখের বেশি মানুষ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

আইসিজের রায়কে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ একমত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, “গণহত্যার মতো চরম নৃশংস অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটানো জরুরি এবং তা হতে হবে সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে।”

নিষেধাজ্ঞার আওতাধীন পাঁচ শীর্ষ সামরিক নেতা হলেন—মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং অসংখ্য নৃশংস ঘটনার জন্য সরাসরি দায়ী। কারণ, ২০১৭ সালে গণহত্যা চলার সময় তিনিই দেশটির সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, “মিয়ানমারকে অবশ্যই চলমান নিপীড়ন বন্ধ করতে হবে; অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করতে হবে।”

“মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের পথে সংলাপ শুরু করা জরুরি”, বলেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, মিয়ানমারের বিমানের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করা হবে।

এর আগে গত সপ্তাহে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দেওয়ার পরপরই তিনি যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেন।

আরও পড়ুন

এক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকা

সোমবার তিনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের জানান, চলতি সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠকও হবে।

এর আগে বৃহস্পতিবার আদালত তার পর্যবেক্ষণে জানায়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে এটিই স্পষ্ট যে, সেখানে "গণহত্যার উদ্দেশ্যই ছিল একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত"।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেলের ৯-৬ সংখ্যাগরিষ্ঠ ভোটে আইসিজের ওই রায় দেওয়া হয়। পাশাপাশি আদালত সংখ্যাগরিষ্ঠের রায়ে আরও জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের বেশ কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে।

শেয়ার করুন: