শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই, তাদের বিপুল অর্থ আর প্রণালি আমাদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের কয়েকশ মিলিয়ন ডলার আর হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রে দখলে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তিরও প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ নিয়ে লিখেছেন, “আমাদের ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। (চুক্তি করার) সেই দিনগুলো বহু আগে চলে গেছে। তাদের অর্থ আমাদের দখলে, কয়েকশ মিলিয়ন ডলার। এবং তাদের (হরমুজ) প্রণালিও আমাদের দখলে।”

খবর বের হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের সমাপ্তি ঘটানোর চেষ্টা করছেন। ট্রাম্প এ বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, জেডি ভান্সকে তিনি এখন শুধুমাত্র বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দুর্নীতির দিকে নজর দিতে বলেছেন।

আরও পড়ুন

প্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

ট্রাম্প লিখেছেন, “আমি ভাইস প্রেসিডেন্টকে তার নজর পুরোপুরি এবং সম্পূর্ণভাবে ডেমোক্রেটিকদের নিয়ন্ত্রণে থাকা শহর ও অঙ্গরাজ্যগুলোতে হওয়া দুর্নীতি ও অপরাধের দিকে দিতে বলেছি। যেমন মিনিওসোটা, ক্যালিফোর্নিয়া, ইলিয়নসসহ আরও যেগুলো ডেমোক্রেটিকদের নিয়ন্ত্রণে আছে সেখানে নজর দিতে বলেছি। সেসব জায়গায় প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার চুরি করা হচ্ছে। আমাদের কেন্দ্রীয় বাজেটে সমন্বয় আসবে যদি এ ধরনের বড় অপরাধগুলো আমরা থামাতে পারি। দুর্নীতি ডেমোক্র্যাটদের রক্তে আছে।”

সূত্র: ট্রুথ সোশ্যাল

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: