শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

ফের অশান্ত অরুণাচল সীমান্ত, ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের অরুণাচল প্রদেশের ছাংলং জেলায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় বিদ্রোহীদের হামলায় আসাম রাইফলসের এক জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ২১ আসাম রাইফলসের সদস্যরা সীমান্ত বেড়া নির্মাণের কাজ চলমান একটি এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হাবিলদার জাংখোকাই কুকি (৪২) নিহত হন। হামলায় আহত চার জওয়ানকে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন-কে-ওয়াইএ) অথবা একই ধরনের কোনো বিদ্রোহী গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

আরও পড়ুন

দেশের বাজারে তিন দফা কমার পর বাড়লো সোনার দাম

হামলার পর বিদ্রোহীদের বিরুদ্ধে ওই এলাকায় বড় ধরনের অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি চালানো হচ্ছে।

ভারত-মিয়ানমার সীমান্তবর্তী ছাংলং জেলার এই এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর হিসেবে পরিচিত। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়মিত চলাচলের কারণে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সূত্র: এনডিটিভি।

ভোরের আকাশ/ইউএম

ভারতসেনা নিহত

শেয়ার করুন: