শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

রাশিয়ার গ্যাস স্থাপনায় ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের একটি গ্যাস স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক রাশিয়ার আক্রমণের জবাবে এ হামলা করা হয়েছে বলে দাবি তার। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১২ মে) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়ার হামলার জবাবে ইউক্রেন সমানভাবে প্রতিক্রিয়া জানাবে বলে আগেই জানিয়েছিল।” রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চল বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্রের আবাসস্থল। সেখানে থাকা শিল্প অবকাঠামো দেশটির সামরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

ওরেনবুর্গের গভর্নর ইভজেনি সোলন্টসেভ দাবি করেছেন, ওই অঞ্চলের আকাশে ইউক্রেনের ব্যবহৃত ৯টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে একটি আবাসিক ভবন, একটি স্কুল ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

মূল্যস্ফীতি বাড়লেও ইরানের পারমাণবিক ইস্যুতে অনড় ট্রাম্প

রাশিয়া এর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতভর হামলা চালায়, ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে ।

রাশিয়ার ‘ভিক্টরি ডে’ উদ্‌যাপন উপলক্ষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। দিবসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে পালন করা হয়। ইউক্রেন সূত্রে জানানো হয়, কিয়েভ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, তবে মস্কো তা প্রত্যাখ্যান করেছে।

ভোরের আকাশ/সু.পা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: