শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থার দুই রাডারে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী, বাহরাইনের রিফা ও আওয়ালি এলাকায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনায় থাকা প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডারকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটনের ব্যাপক সামরিক তৎপরতা প্রত্যাশিত ফল আনতে পারেনি। আকাশ ও সমুদ্রপথে সামরিক সরঞ্জাম এবং জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাও ক্ষয়ক্ষতি ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে দাবি তাদের।

আরও পড়ুন

পুলিশে রদবদল

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও আক্রমণক্ষমতাসম্পন্ন ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। এর প্রতিক্রিয়ায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অভিযান চালায়।

এদিকে নিজেদের আকাশসীমার নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। দেশটির সামরিক বাহিনীর কাছে আকাশসীমার সার্বভৌমত্ব একটি চূড়ান্ত সীমারেখা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: