রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনি হুথি গোষ্ঠীর এক প্রাণঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছেন।
এই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে চারজন সৌদি এবং দুজন বাংলাদেশি ছাড়াও মার্কিন, মিসরীয়, জর্ডানীয়, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক রয়েছেন।
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ২ বাংলাদেশি নিহত
গত ফেব্রুয়ারিতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পর উপসাগরীয় কোনো দেশে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
ভয়াবহ এই হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ এই হামলায় রিয়াদকে বৈশ্বিক ব্যবসা ও পর্যটনের কেন্দ্রে পরিণত করার সৌদি পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লেগেছে।
সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্ব
অন্যদিকে, হুথি নেতা মোহাম্মদ আল-বুখাইতি এই হামলার দায় স্বীকার করে দাবি করেছেন, ইয়েমেনের বেসামরিক অবকাঠামোয় সৌদি আক্রমণের জবাবেই তারা এ পদক্ষেপ নিয়েছেন। তারা বিশ্বকে বার্তা দিতে চান যে, আন্তর্জাতিক নিয়ম ও সুরক্ষা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম