শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় থাই যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় থাই যুবকের মরদেহ উদ্ধার
গাজায় থাই যুবকের মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে থাইল্যান্ডের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী।

 শনিবার (৭ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

প্রতিরক্ষামন্ত্রী জানান, শুক্রবার দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে এক বিশেষ অভিযানের সময় **নাত্তাপং পিন্টা** নামের ওই থাই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ৩৫ বছর বয়সী নাত্তাপং ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। ওই সময় হামাসের হামলায় তিনি জিম্মি হন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে গাজায় আরেক অভিযানে দুই ইসরায়লি-আমেরিকানের মরদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। এরপরেই থাই নাগরিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে এলো। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নাত্তাপং বিবাহিত ছিলেন এবং তার একটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ৫৪ জন এখনও হামাসের হাতে জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ৩১ জন ইতোমধ্যেই মারা গেছেন।

অন্যদিকে, ইসরায়েলের লাগাতার বিমান হামলা ও স্থল অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত **৫৪,৬৭৭ জন নিহত** হয়েছেন বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভোরের আকাশ।। হ.র

ইসরায়েলি হামলাইসরায়েল, হামলা, লেবানন, গাজা, নিহত

শেয়ার করুন: