শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

রয়টার্স-ইপসোসের জরিপ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে ৫৮ শতাংশ মার্কিন নাগরিক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ মনে করেন, জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স-ইপসোসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি।

ছয় দিন ধরে এই জরিপ চালানো হয়। গত সোমবার এই জরিপ শেষ হয়েছে। এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ইসরায়েলের ওপর চাপ বেড়েছে, বিশেষ করে যখন গাজায় অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে।

জরিপ চলাকালে আশা করা হচ্ছিল, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে রাজি হতে পারে, যাতে কিছু বন্দী মুক্তি পায় এবং গাজায় মানবিক সহায়তা সহজে পৌঁছায়।

গতকাল মঙ্গলবার তেল আবিবের দুই কর্মকর্তা জানান, ইসরায়েল এখন হামাসের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক অর্ধেক ইসরায়েলিকে মুক্তির বিষয় উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি ইউরোপীয় মিত্রদেশ জানিয়েছে, গাজায় মানবিক সংকট ‘অকল্পনীয় মাত্রায়’ পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও সতর্ক করেছে যে গাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মঙ্গলবার বলেছে, ইসরায়েল গাজায় পর্যাপ্ত সরবরাহ ঢুকতে দিচ্ছে না। এতে ব্যাপক মানুষকে অনাহারে থাকতে হচ্ছে। তবে ইসরায়েল এই দায় অস্বীকার করে বলেছে, হামাস তাদের দেওয়া ত্রাণ চুরি করছে।

হামাস অবশ্য ইসরায়েলের এ অভিযোগ অস্বীকার করেছে।

জরিপে আরও দেখা গেছে, ৬৫ শতাংশ মার্কিন মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা। ২৮ শতাংশ এর সঙ্গে একমত নন। আর এঁদের মধ্যে ৪১ শতাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক।

রয়টার্স/ইপসোসের এই অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৪৪৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেন। জরিপের ফলাফলে ২ শতাংশ ‘মার্জিন অব এরর’ থাকতে পারে।

ভোরের আকাশ/মো.আ.

রাষ্ট্রমার্কিন নাগরিকফিলিস্তিনযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: