শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানবসৃষ্ট দুর্ভিক্ষ

গাজায় সহায়তা নিতে গিয়ে নিহত ৩১, অনাহার-অপুষ্টিতে আরও ৫ জনের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ জন নিহত হয়েছেন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এনিয়ে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেগুলো উদ্ধার করতে পারছেন না।

এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩৮৮ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে, আহত হয়েছেন অন্তত ১৩ হাজার ৪০৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, এর মধ্যে শিশু ১০৩ জন। মূলত ক্রমেই গভীর হচ্ছে গাজার মানবিক বিপর্যয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর এখন পর্যন্ত ১০ হাজার ৭৮ জন নিহত এবং ৪২ হাজার ৪৭ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে চালানো হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।

ভোরের আকাশ/মো.আ.

গাজা উপত্যকাত্রাণফিলিস্তিনি নিহতইসরায়েলি হামলা

শেয়ার করুন: