শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

ইরান আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঘোষণা করেছেন যে, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে চলমান আলোচনা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এর পরিবর্তে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোর পরিস্থিতির ওপর ‘পুরোপুরি ও সর্বাত্মক মনোযোগ’ দেয়ার জন্য ভ্যান্সকে বলেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, 'ইরানের সাথে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই ফুরিয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলারের অর্থ এখন আমাদের হাতে এবং তাদের প্রণালীও (হরমুজ প্রণালী) আমাদের নিয়ন্ত্রণে!
 
ট্রাম্প আরো লেখেন, ‘আমি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে চলমান ব্যাপক দুর্নীতি ও অপরাধের ওপর পুরোপুরি মনোযোগ দিতে বলেছি। মিনেসোটা, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ আরো অনেক ‘ব্লু স্টেট’ (ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্য) অত্যন্ত খারাপভাবে পরিচালিত এবং দুর্নীতিগ্রস্ত বিপর্যয়ে পরিণত হয়েছে। প্রতি মাসে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হচ্ছে। এই বড় আকারের অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে পারলেই আমাদের বাজেট দ্রুত ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। ডেমোক্র্যাট নেতৃত্বের রক্তেই দুর্নীতি মিশে আছে!'

এর আগে বুধবার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছিল, ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সাথে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছেন।  মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা এবং আলোচনার সাথে যুক্ত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করেছিল।

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন যে, ইরানের সাথে ভ্যান্সের আবার আলোচনা শুরু করার বিষয়ে তার আপত্তি নেই এবং তিনি ভাইস প্রেসিডেন্টকে সমঝোতার ক্ষমতা দিয়েছেন। 

তবে মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠকের জন্য ভ্যান্সকে পাঠানোর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

কর্মকর্তাদের মতে, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের চেয়ে ভ্যান্স সম্প্রতি ইরানের সাথে কূটনৈতিক তৎপরতায় অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছিলেন। 

আরও পড়ুন

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান

তারা আরো জানান, তেহরানের সাথে ওয়াশিংটনের প্রধান যোগাযোগকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ভাইস প্রেসিডেন্টের জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির কারণ হতে পারে। 

ইরান বড় কোনো ছাড় দিতে অস্বীকার করলে আরেকটি ব্যর্থ শান্তি আলোচনার দায় তার ওপর পড়তে পারে; আবার অন্যদিকে, একটি অজনপ্রিয় সংঘাতের অবসান ঘটাতে পারলে তিনি সফল কর্মকর্তা হিসেবেও আবির্ভূত হতে পারতেন।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: