শিরোনাম
বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরবৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: বেঁচে যাওয়া যাত্রীদের লোমহর্ষক বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রক্ষা পাওয়া যাত্রীরা তাঁদের সেই মর্মান্তিক ও লোমহর্ষক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় সৌভাগ্যবশত বেঁচে যান সাংবাদিক রবার্তো গোমেজ।

তিনি জানান, ট্রেনটি সাময়িক থেমে যাওয়ার পর পুনরায় চলতে শুরু করতেই তীব্র সংঘর্ষ ঘটে। ধাক্কায় ট্রেনের বগিটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং যাত্রীদের মালামাল চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

দুর্ঘটনায় গোমেজ সামান্য আহত হলেও তাঁর ওপর অন্য এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। চারপাশে চরম বিশৃঙ্খলা তৈরি হলে যাত্রীরা ট্রেনের কাঁচ ভেঙে বের হয়ে আসেন।

আরও পড়ুন

বিশ্বব্যাপী সাফ চ্যাম্পিয়নশিপ স্ট্রিম করবে শুধুমাত্র বঙ্গ

অন্যদিকে, এদুয়ার্দা নামের আরেক যাত্রী জানান, সংঘর্ষের তীব্রতায় তাঁর সামনের টেবিলটি ভেঙে যায় এবং তিনি ছিটকে পড়েন। ট্রেন থেকে নেমে তিনি বগিতে আগুন জ্বলতে এবং লাইনে লাশ পড়ে থাকতে দেখেন।

একই ট্রেনের যাত্রী মিগেল আঞ্জেল পেরেজ জানান, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেনটি লাইনচ্যুত হয়ে একদিকে কাত হয়ে পড়ে। বেশিরভাগ যাত্রী বসে থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান। সূত্র: বিবিসি  

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: