শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

এআই দিয়ে নকল কাণ্ডে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
এআই দিয়ে নকল কাণ্ডে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
এআই দিয়ে নকল কাণ্ডে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকল ঠেকাতে আগাম প্রস্তুতির ঘাটতি ও শেষ মুহূর্তের কড়াকড়িতে সৃষ্ট বিশৃঙ্খলার দায় স্বীকার করে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন রোববার (২২ নভেম্বর) পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং।

গত সপ্তাহে দেশটিতে ‘সুনেউং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টার পরীক্ষাটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। পরীক্ষাটিকে ভালো বেতনের চাকরি এমনকি ভালো বিয়ের চাবিকাঠি হিসেবে দেখা হয়।

চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এর কয়েকদিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই দিয়ে নকল কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী জানান, সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন।

ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর মন্ত্রণালয় সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কয়েক দফায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই কিও-জিন বলেন, ‘আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই।’

শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যে জনরোষ আরও বাড়ে। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার এক্সে দেওয়া পোস্টে চোই লিখেছেন, কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতির ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: