শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে তৎপর মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে তৎপর মালয়েশিয়া
রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে তৎপর মালয়েশিয়া

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় কার্যকরে ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা  এবং আসিয়ানের সঙ্গে আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

রোববার (২২ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে সম্মান জানায় মালয়েশিয়া।

একই সঙ্গে, এ রায়ের পর যেসব বিষয় সামনে এসেছে, সেগুলো নিয়ে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আসিয়ানের সঙ্গে আলোচনা করবে দেশটি।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সহযোগিতা চায় কুয়ালালামপুর।

এর আগে, গত বৃহস্পতিবার আইসিজে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আদালতের পর্যবেক্ষণ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় দেশটির দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া।

পাশাপাশি, দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগও চালিয়ে যাবে কুয়ালালামপুর।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন।

এছাড়া, গত অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বন্দিশিবিরগুলোতে আটক ছিলেন আরও ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা।

এদিকে, ২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।

এরপর থেকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে মিয়ানমারের সামরিক নেতাদের অংশ নিতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে গত বুধবার দেশটির সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আসিয়ানের সঙ্গে সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছেন।

একই সঙ্গে, আসিয়ানের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এর আগে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের নেতাদের বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে অগ্রগতি হলে দেশটিকে ধীরে ধীরে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নেন নেতারা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: