শিরোনাম
হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকাহিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পেজেশকিয়ান সরকারকে ক্ষমতা দিলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান সরকারকে বিশেষ ক্ষমতা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে চেষ্টা করছে তেহরান। এ প্রক্রিয়ায় সরকারকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন সর্বোচ্চ নেতা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এত গুরুত্বপূর্ণ এই ভোট?

পেজেশকিয়ান বলেন, আমরা সংলাপের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এ ক্ষেত্রে সর্বোচ্চ নেতাও সরকারকে কিছু ক্ষমতা দিয়েছেন।

তবে সরকারকে ঠিক কী ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সরকারের ক্ষমতার পরিধি কতটা হবে কিংবা এই সিদ্ধান্তের ফলে আলোচনায় কী ধরনের অগ্রগতি হতে পারে, সে বিষয়েও প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।  

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: