শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাচ্ছে না আইজেনকটের জোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাচ্ছে না আইজেনকটের জোট
নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাচ্ছে না আইজেনকটের জোট

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট। জোটের সূত্রের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কেএএন।

জোটের সূত্রগুলো বলেছে, নির্বাচনে হস্তক্ষেপের ঘটনা ‘অভ্যুত্থানের চেষ্টা’র শামিল। এ ঘটনায় দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফমানকে অপসারণের দাবি জানিয়েছে তারা।

আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির জোটে আরও রয়েছে বিরোধী রাজনীতিক নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলো। ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা করছেন আইজেনকট।

রোববার চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন কর্মীকে গ্রেপ্তারে পুলিশের কাছে তথ্য সরবরাহ করেছিল নেতানিয়াহুর কার্যালয়। তদন্তে জানা গেছে, তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে এক গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করার পরও পুলিশ গ্রেপ্তারের পদক্ষেপ নেয়। পরে ওই তথ্যের উৎস হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক সহকারীকে শনাক্ত করা হয়।

চ্যানেল ১২ আরও জানায়, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচ আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন শিন বেতের প্রধান ডেভিড জিনি। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই আবেদন নাকচ করে দেন।

গত সপ্তাহে নেসেটে শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যের পর ঐক্য সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়ে পড়ে বলে জানিয়েছে কেএএন।

এ ছাড়া ইরান নিয়ে আলোচনার জন্য গোফমানের যুক্তরাষ্ট্র সফরও দুই পক্ষের মধ্যে টানাপোড়েন তৈরি করেছে। সফরের বিষয়ে আইজেনকটকে জানানো হয়নি, যদিও এর কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হয়েছিল বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: