শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে বিশেষ আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮০ বছর বয়সে পা দিয়েছেন। রোববার (১৪ জুন) তার জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি হোয়াইট হাউসে বক্সিং ম্যাচ উপভোগ করে কাটাবেন বলে জানা গেছে। এ উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে অস্থায়ী রিং ও গ্যালারির ব্যবস্থা করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। কুইন্সের জ্যামাইকা এস্টেটসে একটি সমৃদ্ধ পরিবারে তার শৈশব কাটে। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ।

শৈশবে অত্যন্ত চঞ্চল ও আগ্রাসী স্বভাবের কারণে ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

শিক্ষা শেষ করে ট্রাম্প বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন। ১৯৭১ সালে তিনি পারিবারিক কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করে এর নাম পরিবর্তন করে রাখেন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। এরপর ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার নির্মাণসহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স গড়ে তুলে তিনি রিয়েল এস্টেট খাতে শীর্ষ ব্যবসায়ীদের একজন হয়ে ওঠেন। পরে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ রিয়েলিটি শোর মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান।

ব্যবসায়িক সাফল্যের পর ট্রাম্প রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০২৪ সালে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র: এপি

ভোরের আকাশ/সু.পা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: