শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওয়াহাকা রাজ্যে সশস্ত্র হামলায় একটি শহরের মেয়র নিহত হয়েছেন। নিহত মেয়রের নাম জোয়েল ব্রাভো। তিনি সান মিগেল আমাতিতলান শহরের মেয়র ছিলেন। রাজ্যের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সশস্ত্র হামলায় তিনি নিহত হন। তবে হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। খবর এএফপির।

ওয়াহাকার গভর্নর সালোমোন হারা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, রাজ্যে কোনো ধরনের সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট কাজ করছে। এ অভিযানে ফেডারেল বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

হাইতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা অপহৃত

ওয়াহাকা রাজ্যে দীর্ঘদিন ধরে জালিস্কো নুয়েভা জেনারাসিওন ও সিনালোয়া কার্টেল নামে দুটি শক্তিশালী মাদক চক্র সক্রিয় রয়েছে। মাদক পাচারের নিয়ন্ত্রণ নিয়ে এসব গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।

মেক্সিকোতে মাদক-সংশ্লিষ্ট সহিংসতা গত দুই দশকে ব্যাপকভাবে বেড়েছে। ২০০৬ সালের পর থেকে দেশটিতে প্রায় ১০০ জন মেয়র হত্যার শিকার হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

মেক্সিকোতে সশস্ত্র হামলা

শেয়ার করুন: