শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হামলা চালানো হয়। এতে অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায়। পরে সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে দগ্ধ দুটি মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আহতদের উদ্ধার করে শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভবনটির ভেতরে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের দিকে চালানো এ হামলার সময় এলাকাটিতে বহু মানুষ বাড়িঘর ও সড়কের পাশের তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই শহরের দারাজ এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ ছাড়া বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া আত-তাওয়াম ও জাবালিয়া এলাকার তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছেন ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। খান ইউনিসে পুলিশ সদস্যদের ওপর হামলার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন।

মন্ত্রণালয় অভিযোগ করে, গাজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল।

ভোরের আকাশ/ইউএম
 

ফিলিস্তিন

শেয়ার করুন: