শিরোনাম
হরমুজের আকাশ থেকে মার্কিন গোয়েন্দা ড্রোন ‘হাইজ্যাক’বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবহরমুজের আকাশ থেকে মার্কিন গোয়েন্দা ড্রোন ‘হাইজ্যাক’বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব

ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরও ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। এর ফলে কেন্দ্রটিতে কর্মরত রুশ বিশেষজ্ঞের সংখ্যা বর্তমান ১৯২ জন থেকে বেড়ে ৭০০ জনে দাঁড়াবে।

একই সঙ্গে কেন্দ্রটির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ।

বুধবার লিখাচেভ বলেন, বুশেহর বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। বরং সেখানে কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমরা শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেব না, সেখানে কার্যক্রম বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।”

কেন্দ্রটিতে কর্মীর সংখ্যা ৭০০ জনে উন্নীত করতে চান বলেও জানান তিনি।

বর্তমানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও সেবাসংশ্লিষ্ট কাজে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ নিয়োজিত রয়েছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, তাদের সঙ্গে আরও ৫০৮ জন যুক্ত হবেন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিতে মস্কো পৌঁছেছেন। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর লিখাচেভ জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনা করছে রোসাটম।

আরও পড়ুন

চিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণা

এবার নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে নতুন ইউনিটগুলোর নির্মাণকাজ শুরুর সময়সীমা বা প্রকল্পের বিস্তারিত আর্থিক তথ্য প্রকাশ করা হয়নি।

রাশিয়া ও ইরানের পারমাণবিক জ্বালানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ বুশেহর বিদ্যুৎকেন্দ্র। নতুন জনবল নিয়োগ এবং অতিরিক্ত বিদ্যুৎ ইউনিট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রুশ সহযোগিতা আরও বিস্তৃত হবে। সূত্র: মেহের নিউজ

ভোরের আতাশ/এনএস

শেয়ার করুন: