শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজায় ত্রাণ সাহায্য নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‌‌‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে  ইসরায়েলি বাহিনী। এই অভিযানে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্টদের আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবহর থেকে আটক হওয়া স্বেচ্ছাসেবীরা নিরাপদ ও সুস্থ আছেন। নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে আটক করার পর বড় কোনো ঘটনা ঘটেনি। আশা করা হচ্ছে, আটক ব্যক্তিরা প্রায় দুই ঘণ্টার মধ্যে আশোদ বন্দরে পৌঁছাবেন। এরপর তাদেরকে ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

যুদ্ধবিধ্বস্ত গাজার ওপর ভয়াবহ অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে গঠিত এই বহরের ৪৪টি নৌযানের মধ্যে অন্তত ৩১টি গতরাত থেকে ইসরায়েলি বাহিনী আটক দেয়। এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল তাতে কর্ণপাত করছে না।

ঘটনার আগে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলাটিকে বাধাহীনভাবে গাজায় যেতে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, ফ্লোটিলার সরবরাহকৃত সহায়তা মানবিক আইনের আওতায় বৈধ। কিন্তু ইসরায়েল দাবি করছে, স্বেচ্ছাসেবীরা 'আইনসম্মত নৌ অবরোধ ভাঙার চেষ্টা' করছে। যদিও আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন, মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি আন্তর্জাতিক আইনে সুরক্ষিত।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন। অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, গ্রেপ্তার অভিযান চললেও ফ্লোটিলার মিশন থেমে নেই; এখনো বেশ কিছু নৌযান ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার উপকূলে পৌঁছার চেষ্টা করছে।

ভোরের আকাশ/তা.কা

উপকূলনৌযানগ্লোবাল সুমুদ ফ্লোটিলাভূমধ্যসাগরইসরায়েলফিলিস্তিন

শেয়ার করুন: