শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রের আদেশ পেলেই ‘পারমাণবিক নীতি’ বদলাতে প্রস্তুত ইরানের রেভল্যুশনারি গার্ডস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রের আদেশ পেলেই ‘পারমাণবিক নীতি’ বদলাতে প্রস্তুত ইরানের রেভল্যুশনারি গার্ডস
রাষ্ট্রের আদেশ পেলেই ‘পারমাণবিক নীতি’ বদলাতে প্রস্তুত ইরানের রেভল্যুশনারি গার্ডস

ইরানের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিলে দেশটির পারমাণবিক নীতি (নিউক্লিয়ার ডকট্রিন) পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে প্রস্তুত রয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (৭ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ফার্স সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থানের কথা জানান।

আইআরজিসি-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি শনিবার এই সতর্কবার্তা দেন। তিনি জোর দিয়ে বলেন, যে কোনও পরিবর্তন ইরানের নেতাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

দেশ নেতারা তাদের পারমাণবিক নীতি (নিউক্লিয়ার ডকট্রিন) সংশোধন করার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। ফার্স সংবাদ সংস্থা মহেব্বির বরাত দিয়ে একথা জানিয়েছে।

তবে মহেব্বির এই কথার মানে এই নয় যে, ইরান তাদের পারমাণবিক অস্ত্রবিরোধী দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। তেহরান তার নীতি পরিবর্তন করেছে এমন কথা মোহেব্বি বলেননি এবং তিনি ইরানের সংশোধিত পারমাণবিক নীতি কেমন হতে পারে সেটিও তিনি ব্যাখ্যা করেননি।

বরং মোহেব্বির এই সতর্কবার্তা এমন ইঙ্গিতই দিচ্ছে যে, ইরানের সামরিক বাহিনী নীতি পরিবর্তনের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে, যদি দেশের শীর্ষ নেতারা সেটি করার নির্দেশ দেন।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসেন রেজাঈ বলেছিলেন যে, তারা তাদের পরমাণবিক নীতিতে কিছু পরিবর্তন আনার কথা ভাবছেন।

শনিবার মোহেব্বির বক্তব্য মূলত রেজাঈর সেই কথার সূত্র ধরেই এসেছে। তবে রেজাঈ স্পষ্ট করে বলেছেন, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইরান বহু বছর ধরে দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে (যেমন: বিদ্যুৎ উৎপাদন) পরিচালিত হচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।

সুতরাং (আইআরজিসি)-এর এবারের সতর্কবার্তাটি মূলত তাদের কথার কথা, বাস্তবে তাদের নীতি বদলে ফেলার কোন নিশ্চয়তা এখানে নেই।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: