শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের তিনজন রয়েছেন। নিহত সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ এবং তার এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছে।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেয়া তথ্যের ভিত্তিতে এসব পরিচয় প্রকাশ করা হয়।

আরও পড়ুন

শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং মরদেহগুলো কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/জেআ

ভোরের আকাশ/জেআ

সৌদি আরব

শেয়ার করুন: