শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। পাশাপাশি শক্তিশালী হয়েছে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৭৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়।

এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩ দশমিক ২৯ ডলারে নেমেছিল। তবে দিনের দরপতন সত্ত্বেও পুরো সপ্তাহে স্পট স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এর ফলে গত আগস্টের পর চলতি সপ্তাহে স্বর্ণের সবচেয়ে ভালো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির রেকর্ড হওয়ার পথে রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৪ দশমিক ৯০ ডলারে লেনদেন শেষ করেছে।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। তাই গহনা কেনার আগে ক্রেতাদের ক্যারেট অনুযায়ী স্বর্ণের বর্তমান দাম জেনে নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

শনিবার (৭ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়। সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/ইউএম
 

স্বর্ণের দাম

শেয়ার করুন: