শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০-এ দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের সীমান্তবর্তী এ রাজ্য থেকে আরো কিছু মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় এক ত্রাণকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, সোমবার রাখাইন রাজ্যের কিউকতাও শহরে বিমান হামলায় ৫০ জন নিহত ও অন্তত ৫৮ জন আহত হয়েছেন৷ ত্রাণকর্মী ওয়াই হুন অং-ও এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াই হুন অং-এর শেয়ার করা ছবিতে মৃতদের মধ্যে নারী ও শিশুও দেখা গেছে৷

কিউকতাওতে চালানো হামলা সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যের হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী৷ এর আগে গত ডিসেম্বরে একটি হাসপাতালে চালানো বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন৷

আরও পড়ুন

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, আটক ৪ শতাধিক

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেন, সেনাবাহিনী পরিকল্পিতভাবে ঘনবসতিপূর্ণ বাজার, স্কুল, বেসামরিক নাগরিক এবং আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে৷ তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মিয়ানমার সরকারের কোনো মুখপাত্র সাড়া দেননি৷

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জুড়ে চলছে গৃহযুদ্ধে৷ এ যুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর একটি জোট৷ চলমান এ সংঘাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশ মিয়ানমারে প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন ৩৫ লাখেরও বেশি মানুষ৷

ভোরের আকাশ/ইউএম

বিমান হামলা

শেয়ার করুন: