মিসরের প্রেসিডেন্টের সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ (২০ সেপ্টেম্বর) কায়রোতে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই জরুরি ও বিরল দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
মিসরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, এই উচ্চপর্যায়ের বৈঠকে মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, আলোচনায় ইরান, গাজা স্ট্রিপ ও সুদান পরিস্থিতি এবং উপসাগরীয় দেশগুলোতে চলমান হামলা ও সামুদ্রিক নিরাপত্তার হুমকির বিষয়টি প্রাধান্য পায়।
বৈঠকে মিসরের প্রেসিডেন্ট আল-সিসি জোর দিয়ে বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংকট সমাধান করা অত্যন্ত জরুরি। অন্যদিকে, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ আঞ্চলিক সংকট সমাধানের জন্য শান্তিপূর্ণ ও পূর্ণাঙ্গ পথ খুঁজতে মিসরের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ভোরের আকাশ/আ.র