শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তে বিপিন কুমার (৩৫) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতকে ভারতের ধর্মনগর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

দাবি অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার গুলিবিদ্ধ হন। তার বয়স ৩৫ বছর।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জি জানান, ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্ট্যাবল হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে।

ভোরের আকাশ/তা.কা


 

সীমান্তবিএসএফভারতগুলিবিদ্ধবাংলাদেশজওয়ান

শেয়ার করুন: