কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জবাব দিচ্ছে বলে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে জল্পনা দেখা দেয়—হামলায় ক্ষমতাসীনদের কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা নিয়ে তখন অনিশ্চয়তা তৈরি হয়।
একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে পড়েছিল। তখন থেকেই ইসরাইলি সংবাদমাধ্যমগুলো প্রচার করছে যে, সম্ভবত খামেনি নিহত হয়েছেন। সেই খবর ভুয়া প্রমাণ করতে টেলিভিশনের পর্দায় আসছেন ইসলামি প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা।
ইরানের আল-আলম টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে যে, শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন খামেনি। সেটা কয়েক মিনিটের মধ্যেও হতে পারে।
সূত্র: আলজাজিরা।
ভোরের আকাশ/এনএস