শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরুঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে উড়োজাহাজ চলাচল। পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শন ডাফি জানান, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবারও বিমান চলাচল শুরু হয়েছে।

পরিবহনমন্ত্রী বলেন, পুরোনো হার্ডওয়্যারের সমস্যার কারণেই এ বিপর্যয় ঘটেছে। তবে এ ঘটনার পেছনে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোনো ত্রুটি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন সাইবার হামলার আশঙ্কা নাকচ করেন।

তিনি স্পষ্ট করে জানান, এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে মাইক্রোসফটের কোনো প্রযুক্তিগত বিপর্যয়ের কারণেও ফ্লাইট চলাচল বন্ধ হয়নি বলে উল্লেখ করেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: