শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ
দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে তার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘোষণা দেন তিনি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা মনতসামের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির নেতারা প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন খুরেলসুখ।

পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সত্য উদ্‌ঘাটনের স্বার্থে বিরোধী দল তার সরে দাঁড়ানোর দাবি জানিয়েছে। তিনিও এ দাবির সঙ্গে একমত হয়েছেন। অভিযোগের তদন্তের মাধ্যমে নিজের হারানো সম্মান পুনরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া খুরেলসুখ অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব অভিযোগের মাধ্যমে প্রেসিডেন্টের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গোলিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগ কার্যকর হতে হলে দেশটির ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট সংসদ স্টেট গ্রেট খুরালের অনুমোদন প্রয়োজন হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: