শিরোনাম
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকালি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা

বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে গুলিতে তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ১৯ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁবুর ভেতরে থাকা অবস্থায় বাইরে থেকে ছোড়া গুলি তার মাথায় লাগে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাতে সান্তা রোজা কাউন্টির ব্ল্যাকওয়াটার নদীর কাছে এ ঘটনা ঘটে।

এবিসি নিউজ জানিয়েছে, নিহত তরুণের নাম কেরি ওয়াশিংটন ভিনসন। তিনি এসকাম্বিয়া কাউন্টির নবনির্বাচিত কমিশনার জো ভিনসনের ছেলে।

সান্তা রোজা কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রাত ১১টার পর গুলির ঘটনার খবর পেয়ে ৯১১ নম্বরে ফোন আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা ওই তরুণকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের বাবা জো ভিনসন জানান, কেরি বন্ধুদের সঙ্গে নদীর ধারে ক্যাম্পিং করছিলেন। এ সময় ক্যাম্পের বাইরে থেকে ছোড়া একটি গুলি তার তাবুর ভেতরে ঢুকে মাথায় লাগে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। বলেন, আদরের ছেলেকে হারিয়ে তারা হতবাক ও মর্মাহত।

সান্তা রোজা কাউন্টির প্রধান ডেপুটি র‍্যান্ডি টিফট জানান, প্রত্যক্ষদর্শীরা নদীর অপর পাশ থেকে গুলির শব্দ শুনেছেন। এ ছাড়া তারা নদীর ওপারে একটি গাড়ির হেডলাইট দেখতে পান।

গুলির শব্দের পর একটি গাড়ি চালু করে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার শব্দও শুনতে পান তারা।
টিফট বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এবং কী কারণে এই গুলি চালানো হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত

এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অথবা ওই এলাকায় সন্দেহজনক কিছু দেখে থাকলে শেরিফের কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও যেকোনো তথ্য তদন্তে সহায়ক হতে পারে।

ভোরের আকাশ/ইউএম
 

গুলিফ্লোরিডা

শেয়ার করুন: