শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনাগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

অভিনেতা সোহেল খান আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান।

আরও পড়ুন

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/ইউএম
 

শেয়ার করুন: