শিরোনাম
অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনারূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালানঅভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনারূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব উঠে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থা নেয়। তাদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছে। ওই শ্রমিক মৃত্যুর গুজবেই শ্রমিকরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় তাদের পুলিশ বুঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পরে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকাল পৌনে ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে কমলো তেলের দাম

অপরদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিল্প কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুই জায়গায় অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানায় কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পরেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। প্রায় পৌনে ১ঘণ্টা যাবত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

ভোরের আকাশ/ইউএম
 

গাজীপুরঅবরোধ

শেয়ার করুন: