শিরোনাম
প্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল খান এলাকায় সড়কের পাশে থাকা একটি পুলিশ চেকপোস্টে এ হামলা হয় বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

পুলিশের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে চেকপোস্টে আঘাত করে বিস্ফোরণ ঘটায়।

এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন হতাহত হন।

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

টিটিপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তবে হামলার পেছনে তাদের উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খাইবার পাখতুনখাওয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানের অন্যতম সংঘাতপ্রবণ অঞ্চল। বিশেষ করে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বেড়েছে। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এসব হামলার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন।

আরও পড়ুন

ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি

এর আগে চলতি মাসেই খাইবার পাখতুনখাওয়ার কোহাটে একটি পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধে বহু মানুষ নিহত ও আহত হন। ওই হামলার দায় অবশ্য টিটিপি অস্বীকার করেছিল।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিচালনা করছে। আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান ও পাল্টাপাল্টি অভিযোগের কারণে দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। সূত্র: আল-জাজিরা, এশিয়া.নিকেই।

ভোরের আকাশ/ ইউএম

শেয়ার করুন: