শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানে সেনা অভিযানের আরও ২২ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলমান অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনী আরও ২২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এনিয়ে গত ৪৮ ঘণ্টায় নিহত সন্ত্রাসীর সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার (২ ফেব্রুয়ারি) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স ও ডন-এর প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বেলুচিস্তানে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’ (বিএলএ) একযোগে একাধিক হামলা চালিয়ে ১৭ নিরাপত্তা কর্মীসহ ৪৮ জনকে হত্যা করে। এরপরই পুরো প্রদেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করে পাকিস্তানি বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, রোববার রাতে অভিযানে আরও ২২ জন ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভারতীয় মদতপুষ্ট হিসেবে অভিহিত করেন। 

নাকভি আরও বলেন, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সময়োচিত পদক্ষেপের মাধ্যমে বড় ধরনের নাশকতা নসাৎ করেছে। ভারতীয় এজেন্ট ও তাদের দোসরদের সমূলে নির্মূল করা হবে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন দুর্গম এলাকায় এখনো অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিএলএ দীর্ঘদিন ধরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

পাকিস্তান সরকার অভিযোগ করে আসছে যে, এসব সন্ত্রাসী আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের সহায়তায় প্রশিক্ষণ ও হামলার পরিকল্পনা করে। তবে ভারত ও আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ভোরের আকাশ/এসএইচ

পাকিস্তাননিহত

শেয়ার করুন: